শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও নারীদের খাবার পরিবেশন করেছে ‘মানবসেবায় স্বপ্ন গ্রুপ’ 

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মানবসেবা স্বপ্ন গ্রুপের সহযোগিতায় ফেসবুক বন্ধুদের অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন  ২’শতাধিক শিশু, কিশোর-কিশোরী ও নারীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশ করা হয়েছে।

মানবসেবায় স্বপ্ন গ্রুপ সিরাজগঞ্জের আয়োজনে  শনিবার (২২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে গড়ে উঠা শিশু কিশোর-কিশোরীদের জন্য গড়ে উঠা অন্যতম বিনোদন কেন্দ্র শহীদ শেখ রাসেল পৌর স্মৃতি পার্কে উক্ত মধ্যাহৃ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল, বিশিষ্ট সমাজ সেবক, মানবদরদী ১০ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, রুহুল আমিন অপু, জাহিদ হাসান, খালেদুজ্জামান জুয়েল প্রমুখ। 

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও নেতৃত্ব দেন, মানবসেবায় স্বপ্ন গ্রুপ প্রতিষ্ঠাতা ও পুলিশ সদস্য মোঃ শামীম রেজা। এতে সার্বিকভাবে দায়িত্বে ছিলেন, মানবসেবায়  স্বপ্ন গ্রুপের এ্যাডমিন আখতারুজ্জামান, আব্দুল আলীম, ইসমাইল হোসেন, আব্দুল মোমিন সহ অন্যান্যরা।

এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রাজিব পুর  অটিস্টিকস বিদ্যালয়ের শিক্ষক, ২ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ