শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

তিন ভাই ও মায়ের পথেই মৃত্যুবরণ করলো ইদ্রিস আলী!

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার একটি সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই ) সকালে ভগবাননগর গ্রামের একটি সেচ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ইদ্রিস আলী ওই গ্রামের সানারুদ্দীন মন্ডলের ছেলে। এর আগে তার মা ও তিন ভাই শহিদুল, আব্দুস সাত্তার ও সিদ্দিক হোসেন একই ভাবে মৃত্যুবরণ করেন। তার আরেক ভাই আব্দুর রশিদও কাঁপুনী (মৃগী) রোগে আক্রান্ত।

স্থানীয় ফুলহরি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বর আমিরুল ইসলাম জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। যাবার সময় তিনি সবার কাছে “আর বাঁচবো না” বলে দোয়া চেয়ে যায়। রাতে তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে গ্রামের চাষিরা সেচ খালে কৃষকরা পাট জাগ দিতে গিয়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সাবেক মেম্বর আমিরুল ইসলাম আরো জানান, এই পরিবারের ৪ সদস্য এর আগে মৃগী রোগে মারা গেছেন। প্রথমে ভাই শহিদুল, আব্দুস সাত্তার ও সিদ্দিক হোসেন মারা যান। তাদের মা একই ভাবে মৃত্যুবরণ করেন। এখনো আব্দুর রশিদসহ দুই ভাই মৃগী রোগ নিয়ে বেঁচে আছেন। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে শৈলকুপার ভাটই এলাকার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শরীরে কাঁপুনির ওঠার কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে নিহত’র ছেলে জীবন মন্ডল তার পিতার মৃত্যু নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ