শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় মহসিন আহমদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিন হিংগাজিয়া গাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।

শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিন বাজার এলাকায় দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টিভ হিসেবে কাজ করতেন‌। বর্তমানে উছলাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন মহসিন। বাজার শেষ করে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে দক্ষিণ বাজার এলাকায় এক অটোরিক্সা ধাক্কা দেয় তাঁকে। পরে স্থানীয়রা আহত অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে কুলাউড়া থানার এসআই মো. আব্দুল আলিম বলেন, ঘাতক অটোরিক্সার চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত আছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ