শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ শাহজাদপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুরে শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাজারের দক্ষিণ পাশে গ্রামীণ ব্যাংকের সামনের সড়ক থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকত। শনিবার সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, লাশের প্রাথমিকভাবে সুরতহাল শেষে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি ইতিমধ্যেই লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএই্চ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ