শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কুলাউড়ায় প্রতিবন্ধী কিশোরকে নির্যাতন, দুইজন গ্রেফতার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি কোমল পানীয়র বোতল না বলে নেওয়ার অপরাধে মানসিক প্রতিবন্ধীসহ দুই কিশোরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে কুলাউড়া উপজেলার রাজনগর গ্রামের খলিল মিয়ার ছেলে খালিদ হাসান রুমেল ও রাতে নন্দীরগ্রাম গ্রামের রিশিকেশ পালের ছেলে পাপ্পু পালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালেক।

মামলা ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বুধবার বিকালে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের রইছ আলীর ছেলে মানসিক প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়া রবিরবাজারের বেঙ্গল ফুড দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বেঙ্গল ফুডের পরিবেশক খালিদ হাসান রুমেল তাকে দিয়ে মালবাহী গাড়ি থেকে পণ্য নামানোর কাজ করান। এ সময় প্রতিবন্ধী ওই কিশোর কোমল পানীয়র একটি বোতল হাতে নেন। বিষয়টি দেখে খালিদ হাসান রুমেল তার দোকানের কয়েকজন কর্মচারীসহ প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়াকে আটক করে। এ সময় তার চাচাতো ভাই একই গ্রামের রকিব আলীর ছেলে জিবান আহমদ ভাইকে রক্ষায় এগিয়ে এলে তাকেও আটক করে। পরে বেঙ্গল ফুডের দ্বিতীয় তলায় একটি জিম সেন্টারে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়।

নির্যাতনের পর চুরির অভিযোগ তুলে তাদের রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে নিয়ে অভিভাবকদের খবর দিয়ে আনা হয়। পরে সমিতির নেতারা সাদা কাগজে দুই কিশোরের অভিভাবকদের স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেন। রাতেই আহত দুই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।

পরদিন সকালে মানসিক প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়ার বড় ভাই রাসেল মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেন। মামলার পর পুলিশ রবিরবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি খালিদ হাসান রুমেল এবং রাতে অপর আসামি পাপ্পু পালকে গ্রেপ্তার করে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সিয়াম রাফি বলেন, ’বুধবার রাতে আহত দুই কিশোরকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। দু’জনের মধ্যে প্রতিবন্ধী কিশোরের বুকে ও পিঠে মারাত্মক জখম রয়েছে।’

কুলাউড়া থানার ওসি বলেন, ’মামলা দায়েরের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামি রুমেলকে ও পরে আসামি পাপ্পুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।’

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ