শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

সিলেটে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

তিমির বনিক,স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মেজরটিলায় স্বামীর হাতে খুন হয়েছেন শিমলা রানী দেবনাথ (২২)।স্ত্রীকে ছুরি মেরে হত্যার পর পালিয়ে যাওয়া বিশ্বজিৎ দেবনাথ (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় মেজরটিলা ইসলামপুরের নুরপুর নাথপাড়ার ভাড়াটে বাসা ‘বিয়ানী হাউজ’ থেকে শিমলা রানীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিমলা রানী দেবনাথ ওই বাসার ভাড়াটে জিতেন্দ্র দেবনাথের মেয়ে।

অভিযুক্ত বিশ্বজিৎ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে। পুলিশ বলছে, দাম্পত্য কলহের জের ধরে শিমলা রানী দেবনাথকে তার স্বামী বিশ্বজিৎ দেবনাথ ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যান।

পরে রাত সাড়ে ৯টায় জাকারিয়া সিটিতে অভিযান চালিয়ে বিশ্বজিতকে গ্রেপ্তার করা হয়। শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খুনের ঘটনাটি দুপুরে জুম্মার নামাজের সময় ঘটেছে। আমরা খবর পেয়েছি বিকাল সাড়ে ৩ টার দিকে।

সন্ধ্যায় মরদেহ উদ্ধারে আসি। প্রতিবেশিদের বরাত দিয়ে তিনি বলেন, জুম্মার নামাজের সময় অনেকটা লোকজনের চলাচল ছিল কম। বাসায় একা ছিলেন শিমলা। ওই সময় বিশ্বজিৎ দেবনাথ বাসায় গিয়ে স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাটি প্রতিবেশিরা দেখলেও কেউ ঝামেলায় না জড়াতে পুলিশকে খবর দেননি।

বিকেলে তার বাবা বাসায় ফিরে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। ওসি আবুল খায়ের আরো বলেন, রাত সাড়ে ৯টায় জাকারিয়া সিটিতে আত্মগোপনে থাকা বিশ্বজিতকে গ্রেপ্তার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিশ্বজিৎকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার (২২ জুলাই) আদালতে সোপর্দ করা হয়।

দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন ওসি। নিহত সিমলার বাবা জিতেন্দ্র দেবনাথ বলেন, প্রায় ৭ মাস আগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নৃপেন দেবনাথের ছেলে বিশ্বজিতের সঙ্গে মেয়ের বিয়ে দেন। তার ভাই বোনরা সরকারি চাকরি করলেও বিয়ের পরও বিশ্বজিৎ বেকার ঘুরে বেড়ানো ও আড্ডা দিয়ে সময় কাটানো ছিল তার নেশা।

অথচ বিয়ের সময় নগরীর নয়াসড়কে একটি কসমেটিক্সের দোকানে চাকরি করে সংসার চালানোর পাশাপাশি সিলেট সরকারি মহিলা কলেজে অনার্স পড়ছিলেন শিমলা। বেকার স্বামীকে বুঝিয়েও কথা শুনাতে পারেননি। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়।

কিছুদিন আগে শিমলা স্বামীর বাসা ছেড়ে বাবার বাসায় চলে আসে। এ নিয়ে গত বৃহস্পতিবার (২০জুলাই) দুপুরে বখাটে বন্ধু-বান্ধব নিয়ে কর্মস্থলে গিয়ে শিমলাকে হুমকি ধমকি দিয়ে আসেন বিশ্বজিৎ।

এ কারণে রাতেই শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। আর এই সাধারণ ডায়েরী করাই কাল হলো তার জন্য। শুক্রবার দুপুরে একা বাসায় শিমলাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ