শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

উল্লাপাড়া ৫০ লাখ টাকার হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।এ ঘটনায় শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে ৫০ লাখ টাকার হিরোইন উদ্ধার করা হয়েছে।

 শুক্রবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার লেঃ বিএন মো. আবুল হাসেম। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ থানার মো. হারুন ফকিরের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জের নান্দাইল থানার তারাই গ্রামের বুলবুল হোসেনের ছেলে মোঃ অলি উল্লাহ (২৫)।

র‌্যাব-১২ আরোও জানান, বুধবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭৩ গ্রাম হেরোইন (যার আনুমানিক মুল্য ৫০ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও মাদক ক্রয়- বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে ও আটক আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, র‌্যাব-১২ এর গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ