শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

শিবপুরে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে কর্মরত মিতালী পরিবহনের একটি চলন্ত বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে বাসটির হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক কবির হোসেন ভুইয়া।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের যাত্রীবাহি বাসটি সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে পৌঁছালে হঠাৎ করে চলন্ত বাস থেকে ছিটকে পড়েন কর্মরত হেলপার। এসময় বাসটির চালক ও যাত্রীরা নেমে চাকার নীচে পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে দেখতে পান। এরপর চালক পালিয়ে যায় ও যাত্রীরা বিকল্প পরিবহনে চলে যান। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষনিকভাবে নিহতের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক কবির হোসেন ভুইয়া বলেন, হেলপারের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ নিহত হেলপারের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ