শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

ডেঙ্গুতে আক্রান্ত ভাইকে দিখেতে গিয়ে নিজেই ডেঙ্গু জ্বরে মৃত্যু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্ত ভাইকে ঢাকায় দেখতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন বোন শম্পা মন্ডল (৩০)। তবে ভাই রুবেল মন্ডল এ যাত্রায় ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠলেও বোন শম্পা ডেঙ্গুর কবলে পড়ে মারা গেছেন।

ঘটনাটি ঢাকায় ঘটলেও শম্পা মন্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আদর্শপাড়া এলাকার বিপ্লব বিশ্বাসের স্ত্রী ও মেহেরপুর উপজেলার নিত্যনন্দপুর গ্রামের সুজিত মন্ডলের মেয়ে। প্রতিক ও অর্ণব নামে তার দুইটি শিশু সন্তান রয়েছে।

ডাকবাংলা এলাকার পল্লী চিকিৎসক ও প্রতিবেশি বিল্লাল হোসেন খবর নিশ্চত করে জানান, গত রোববার শম্পা মন্ডল তার ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুবেল মন্ডলকে দেখতে ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে যান। পরদিন শম্পা মন্ডল নিজেই ডেঙ্গুতে আক্রনাত হন। দ্রুত পরিস্থিতির অবনতি ঘটলে এই হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার দুপুরে শম্পা মন্ডল না ফেরার দেশে পাড়ি জমান।

স্বামী বিপ্লব বিশ্বাস বৃহস্পতিবার বিকালে জানান, বুধবার রাতেই শম্পার মরদেহ মহেরপুরের নিত্যনন্দপুর গ্রামে সমাহিত করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ