শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক : সিলেটের খাগাইলে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

তিনি জানান, সিলেট থেকে ভোলাগঞ্জগামি একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ৬ জন নিহত হন। আর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে হাসাপতালে আরও একজন মারা গেছেন।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। নিহতদের মধ্যে মো. কালন ও আমির উদ্দিন নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ। বাকিদের নাম পরিচয় অনুসন্ধান করছে পুলিশ।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আরও দু’জনের মরদেহ উদ্ধার করে একই হাসপাতালে পাঠিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ