শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

বাউফলে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: ঢাকা- ধুলিয়া ও কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চ থকে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ ও বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা এমভি ঈগল -৪ নামে একটি যাত্রীবাহি দোতালা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমান গাঁজা বহন করে নিয়ে আসছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন।এরপর বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ স্যারের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার(১৮ জুন) মধ্য রাতে ধুলিয়া লঞ্চ ঘাটে গিয়ে অবস্থান নেয়।

ভোর রাত সাড়ে ৫ টার দিকে লঞ্চটি ধুলিয়া পন্টুনে ঘাট দিলে তার ওই লঞ্চে তল্লাশি চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া(২০), বাউফলের কালাইয়া ইউনিয়নর মজিদ মৃধার ছেলে মুনির(৩৮) ও একই উপজেলার কালিশুরী ইউনিয়নর কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান মিয়াকে(২৬) ৯ কেজি ৫ শ গ্রাম গাঁজাসহ আটক করেন। গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে বাউফলের কালাইয়া জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে আসেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ