শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

দুই শ্রমিককে মারপিট, বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিনা অনুমতিতে একটি বাস চলাচলকে কেন্দ্র করে টাঙ্গাইলে দুই শ্রমিককে মারপিটের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকার সাথে সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিকরা। একই সাথে টাঙ্গাইল মালিক সমিতির বাস সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরাঞ্চলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, টাঙ্গাইল মালিক সমিতির তুষারের মালিকানাধীন নিবির পরিবহণ নামে একটি বাস দীর্ঘদিন ধরে রাজশাহীতে চলাচল করে। সিরাজগঞ্জ মালিক সমিতির সাথে কোন আলোচনা না করে গত কয়েক মাস ধরে আরও একটি গাড়ী অবৈধভাবে এই রুটে চালানো হয়। এ কারণে আমরা ওই গাড়ীটি ফিরিয়ে দেই। মঙ্গলবার নির্জনা পরিবহণ নামে সিরাজগঞ্জের একটি বাস বিয়ের রিজার্ভ ভাড়া নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে এলেঙ্গা ও টাঙ্গাইল বাইপাসে দুই স্থানে থামিয়ে দিয়ে নিবির পরিবহণের মালিক তুষার নিজে উপস্থিত থেকে দুই শ্রমিককে বেধড়ক মারপিট করে। বিষয়টি মিমাংসার জন্য আমরা টাঙ্গাইল মালিক ও শ্রমিক সমিতির সাথে একাধিকবার যোগাযোগ করলেও কোন সাড়া পাই নি।

তাই মালিক-শ্রমিক যৌথ মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক সিরাজগঞ্জ-ঢাকা রুটের সকল পরিবহণ শ্রমিকরা বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে। অবৈধভাবে নিবির পরিবহণ চলাচল বন্ধ ও দুই শ্রমিককে মারপিটের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। সেই সাথে টাঙ্গাইল মালিক সমিতির কোন পরিবহণকে সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরাঞ্চলে চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তিনি।

এ সময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ খান, কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক আলম শেখ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য আব্দুল মজিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ