শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চকরিয়ায় ট্রাকের সাথে বাসের ধাক্কায় নিহত ২

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত হয়েছে। এছাড়া আরো অনেক যাত্রী গুরতুর আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭ টার দিকে চকরিয়ায় হারবাংস্থ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বুজাই ট্রাকের সাথে বাসের ধাক্কায় ঘটনাস্থলে টিপু সুলতান ও তালহা জুবাইর সাজিদ নামে ২ জন নিহত হয়েছে। এছাড়া আরো অনেক যাত্রী গুরতর আহত হয়েছে।

স্থানীয়রা সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশদের খবর দেয়।পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

চিরিংগা হাইওয়ে থানার উপসহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন, চকরিয়ার হারবাংস্থ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বুজাই ট্রাকের সাথে কক্সবাজার মুখী বিসমিল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।ফলে ঘটনা স্থলে টিপু সুলতান (২২)ও তালহা জুবাইর সাজিদ(২১)নামে ২ জন যাত্রী নিহত হয়।নিহতের লাশ গুলো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে
ট্রাক ও বাস উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ব্যক্তিরা হচ্ছে বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে টিপু সুলতান ও যশোর জেলার শর্শা উপজেলার মোহাম্মদ আবু হাসানের ছেলে তালহা জুবাইর সাজিদ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ