শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে বনবিভাগের কদমতলা স্টেশনের সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে বিষের বোতল, জাল ও নৌকা জব্দ করা হয়।

সোমবার (১৭ জুলাই)  সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মো. ফজলুল হকের নেতৃত্বে কোবাদক স্টেশন সংলগ্ন নাগজোড়া খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত আব্দুল সানার ছেলে মো. হাফিজুল সানা (৩৯) ফজলে সানার ছেলে মো. আজিজুল সানা (৩৬) ও মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে মো. শফিকুল গাজী (88)

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকতা মো. ইকবাল হোসাইনচৌধুরী জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আটককৃতরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলো এ সময়ে তাদেরকে হাতেনাতে আটকের পর ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিষ প্রয়োগে মৎস্য সম্পদের ক্ষতির অভিযোগে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ