শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: গাংনী উপজেলার বামন্দী কাজিপুর সড়কের সাহেবনগর তালতলা নামক স্থানে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছে ধাক্কা লেগে গুরুতর আহত ৩ কিশোরের মধ্যে শুভ হোসেন (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (১৭ জুলাই) সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত শুভ কাজিপুর হালসানা পাড়ার সৌদি প্রবাসী শিপন আলীর ছেলে।

এছাড়া একই গ্রামের স্বপন আলীর ছেলে জয় (১৪) এবং নওদাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসিব (১৬) চিকিৎসাধীন রয়েছে।

গতকাল রবিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে সাহেবনগর তালতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, এক মোটরসাইকেলে ৩ জন দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছে ধাক্কা দেয়। ঘটনা স্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শুভকে রাজশাহীতে এবং জয়কে কুষ্টিয়ায় রের্ফাড করা হয়েছে। শুভ’র হাতের একটি হাড় কাঁঠাল গাছের সাথে গেঁথে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ