শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা শ্রমিকের মৃত্যু 

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩৮) নামের এক মহিলা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার  সকাল ১১ টার সময়  বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া দক্ষিণপাড়া আবদীন মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

নিহতের স্বামী এরশাদ আলী জানান, আছিয়া দীর্ঘদিন ধরে ধুকুরিয়াবেড়া গ্রামের আবদীন মোল্লার বাড়িতে সুতার নলির মেশীনে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ কাজে এসে মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।,

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, সুতা তোলার মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  আছিয়া খাতুন নামের এক মহিলা শ্রমিকে মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ