শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ঢাকায় দুই চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও কর্মবিরতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় কর্মরত চিকিৎসকরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে।

রোববার বেলা সাড়ে ১২ টায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ও স্ত্রী ও প্রসূতিরোগ চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) চুয়াডাঙ্গার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিনা বিচারে ও বিনা তদন্তে আমাদের দুই চিকিৎসক সহকর্মীকে গ্রেফতারের তিব্র নিন্দা জানাচ্ছি ও তাদের মুক্তির দাবি জানান। এছাড়া চিকিৎসা সেবা দেয়ার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আগামী সোমবার ও মঙ্গলবার সকল চিকিৎসারা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবে এবং সকল ক্লিনিকে সবধরনের অপারেশন বন্ধ থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিলেক অ্যাসোসিয়েশন (বিএমএ)’র চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সহ-সভাপতি ডা. ফকির মোহাম্মদ, সদর হাসপাতালের সিনিয়র গাইনী কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন ও সিনিয়র সার্জারী কনসালটেন্ট ডা. ওয়ালিয়র রহমান নয়নসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ