শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চকরিয়ায় হেল্থ কেয়ারের এসআরকে জবাই করে হত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে চকরিয়া সরকারি হাসপাতাল মাঠে হেলথ কেয়ার নামক একটি ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মোহাম্মদ এরশাদকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) আশিক বিল্লাহকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে হাসপাতাল মাঠে এরশাদের মরদেহ দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার। তিনি বলেন, কেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, হত্যার রহস্য উন্মোচনসহ নানা দিক থেকে সহযোগিতা নিতে কক্সবাজার জেলা সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ