শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৬ জুলাই (রবিবার) ঈদ এবং গ্রীষ্মাবকাশ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

received_103931126112897

বাংলা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ঈদের ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু, সহপাঠীদের অনেক দিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি। সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিয়া তালাত বলেন, ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে খুব মিস করেছি। ছুটির পর ক্যাম্পাসে এসে সবাইকে আবার কাছে পেয়ে আমি আনন্দিত। সবার সঙ্গে কুশল বিনিময় করে দিনটি উদযাপন করছি।

received_797290131857504-1

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী। ছুটির পর আজ শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পেয়েছে। বিশ্ববিদ্যালয় আপন ছন্দে সামনের পথে অগ্রসর হবে।

১৮ জুন (রবিবার) থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ছুটি শুরু হয়েছিল। উল্লেখ্য, ৯ জুলাই (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ