শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

হাজীগঞ্জের ধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ আরিফ হোসেন (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩ । শনিবার, সন্ধা ৬ টা ৪৫ মিনিটে রাজধানীর বংশাল এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার গ্রেফতার করা হয় তাকে ।

গ্রেফতারতারকৃত আসামী হাজীগঞ্জ থানার মৃত মোরশেদ আলমের ছেলে ।

র‌্যাব জানায়, ২০ এপ্রিল ২০২৩ তারিখে তার নামে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল। এক পর্যায়ে র‌্যাবের গোয়েন্দা সংবাদ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ