শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় সাংবাদিকের বাড়িতে চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: দৈনিক সমকালের উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিকের কানসোনার গ্রামের বাড়িতে শুক্রবার রাতে বড়ধরনের চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তার এবং তার দুই ভাইয়ের ঘরের তালা ভেঙ্গে  প্রবেশ করে সিলিং ফ্যান, টেলিভিশন, কাঁসা পিতলের বাসুনপত্র, মূল্যবান বিছানাপত্র, কাপড় চোপড় ও আনুসঙ্গিক সামগ্রীসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনার রাতে ওই বাড়িতে কেউ ছিলেন না। 

কল্যাণ ভৌমিক জানান, বেশ কয়েক বছর ধরে তারা তাদের গ্রামের বাড়িতে থাকেন না। চাকরির কারনে সবাই ঢাকা, উল্লাপাড়া এবং রাজশাহীতে থাকেন। বাড়ি ঘর তালা চাবি দিয়ে বন্ধ থাকে। মাঝে মাঝে তারা বাড়িতে আসেন এবং দুই তিনদিন করে থাকেন। কল্যাণ ভৌমিক আরো জানান, কানসোনা গ্রামে প্রায় ৭০ বছর ধরে তারা এক ঘর হিন্দু সম্প্রদায়ের পরিবার বসবাস করে আসছেন। প্রতিবেশীরা মূলতঃ তাদের ঘরবাড়ি দেখেশুনে রাখেন। এর আগে এমন ধরনের ঘটনা কখনো ঘটেনি। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ পত্র দেওয়া হয়েছে। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, চুরির ঘটনার অভিযোগপত্র পেয়েছি। দ্র্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যথাযথ ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ