শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

গাজীপুরে ট্রাক চাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : শিল্প কারখানায় চাকুরীর ইন্টারভিউ দিতে গিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় ট্রাক চাপায় দুই নারী শ্রমিক মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ ও ঘাতক হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- রোজিনা আক্তার বিপাশা (২৫) ও আশা আক্তার (২৩)। তারা দুজনেই স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের বাইমাইল এলাকায় একটি কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় তারা। এসময় গেটের বাহিরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ওই কারখানার সামনে দিয়ে যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে রোজিনা আক্তার বিপাশা ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে গুরুতর আহত আশা আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

ময়না তদন্তের জন্য দুজনের মরতে হয় শহীদ তাজউদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

image-41

▐ সর্বশেষ পাওয়া সংবাদ