শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ
advertisement
সারাদেশ

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

বগুড়া প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে তিনটায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ব্রীজের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।

নিহরা হলেন- ট্রাকের ডাইভার ঢাকার কামরাঙ্গীরচরের গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), জামাল উদ্দীনের ছেলে হেলপার সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্বে খাড়ীর ব্রীজের নিকট মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকের চালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী অরেকটি মালবাহী ট্রাক দাঁড়ানো ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ফলে ওই ট্রাকের চালক দাদন মিয়া ও ট্রাকে থাকা যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতলে নিলে সেখানে মারা যায় মোস্তাক ও ট্রাকের হেলপার সাইাফুল ইসলাম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ