শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ
advertisement
সারাদেশ

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টিকু মিয়া চায়ের দোকান-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তামজিদ (২০) কুমিল্লা জেলার লাকসাম থানার গাজীমুরা গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিক তার বাবার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কুমিল্লার লাকসাম থেকে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র মুছাপুর ক্লোজারে ঘুরতে আসেন। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা আরো দুটি মোটর সাইকেল দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলের ওপর উঠে যায়। এতে তামজিদ (২০) মহিম (২০) ও ফাহাদ (২০) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তামজীদকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে দুর্ঘটায় কারো পা কারো হাত ভেঙ্গে গেছে।  তবে দুর্ঘটনার শিকার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।  এ ঘটনায় কেউ থানায়ও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

▐ সর্বশেষ পাওয়া সংবাদ