শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ
advertisement
সারাদেশ

আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি শাহরিয়ার গ্রেপ্তার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার  প্রতিনিধি: চকরিয়া ডুলাহাজারা ডিগ্রি কলেজের এইচএসসিতে পড়ুয়া ছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনার মামলার প্রধান আসামী বখাটে শাহরিয়ার মো. হৃদয় কে (২২) গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশের একদল বিচক্ষণ টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দূর্গম পাহাড় থেকে এই বখাটে শাহরিয়ারকে গ্রেফতার করা হয়েছে। 

আটককৃত বখাটে শাহরিয়ার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া পাড়া গ্রামের বাসিন্দা শওকত ওসমানের ছেলে।

বখাটে এই যুবককে গ্রেফতারে তড়িৎ আইনী পদক্ষেপ নেওয়ায় চকরিয়া থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ