শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বুধবার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে ও এসআই তীর্থঙ্কর দাস, এসআই জামাল উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের গান্ধীছড়া চা বাগান এলাকা থেকে মাদক কারবারি জীবন চাষাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত জীবন চাষা গান্ধীছড়া চা বাগানের বালিন্দ্র চাষার ছেলে।

এসময় জীবন চাষার ঘর তল্লাশী করে ১কেজি ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃত মাদক কারবারি জীবন চাষার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বুধবার সকালে তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনের ৩৬ (১) টেবিলের ১৯ (ক) ধারায় মামলা দায়ের করে মৌলভীবাজারে বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ