শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক
advertisement
সারাদেশ

শাহজাদপুরে গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও সমিতির মালিক  

সেলিম রেজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকের পিয়ন কর্তৃক টাকা লোপাটের রেশ কাটতে না কাটতেই ষ্টার দরগাপাড়া উন্নয়ন সমিতির ৫ শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে মোঃ রতন মিয়ার বিরুদ্ধে। সমিতির মালিক রতন মিয়া শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার মুক্তা মিয়ার পুত্র বলে জানা গেছে।,

এ নিয়ে  বুধবার (১২ জুলাই) সকালে ভুক্তভোগী পরিবারের লোকজন মানববন্ধন এবং বিক্ষোভ করে থানায় সমিতির মালিক রতন মিয়া, রাতুলসহ জড়িতদের গ্রেফতার ও অর্থ উদ্ধারের দাবি জানান। সেইসাথে পৌরসভার মেয়র, থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

এ ব্যাপারে সমিতির মালিক রতন মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও সমিতির আদায়কারী  ও জামিরতা ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ জহুরুল ইসলাম বলেন, সমিতির মালিক রতন মিয়া বুধবার সকল গ্রাহককে টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি টাকা না দিয়ে আত্মগোপনে চলে গেছেন।,

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ