শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক
advertisement
সারাদেশ

সুবর্ণচরে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্যা নদীর ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।  

বুধবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ডিসি চরজিয়া উদ্দিন বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন তিনটি গ্রামের নদীর ভাঙ্গন কবলিত পাঁচ শতাধিক মানুষ।

Untitled-1-copy-10

স্থানীয়দের দাবি, উপজেলার ডিসি চরজিয়া উদ্দিন বাজার এবং চরবাগ্যার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ভুলুয়া শাখার চরবাগ্যা নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। বিগত কয়েক বছরে দুই শতাধিক পরিবারের ঘর,বাড়ি চাষের জমি নদী গর্ভেবিলিন হয়ে গেছে। কয়েক বছর ধরে নদীর ভাঙনে ডিসি চরজিয়া উদ্দিন গ্রাম, চরবাগ্যা গ্রাম ও চরমহিউদ্দিন গ্রামের বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী, মোহাম্মদ হাশেম, নুরল আমিন প্রমূখ।  এ সময় বক্তারা, দ্রুত ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে।  

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ