শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক
advertisement
সারাদেশ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গোলাম রহমান (৪৭) নামে এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাতটার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রহমান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার কালা মিয়ার ছেলে।তিনি এনজিও সংস্থা ‘কোস্ট’ এর কর্মকর্তা ছিলেন।

নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য সাইফুল্লাহ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ডুলাহাজারা কর্মস্থলে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠে গোলাম রহমান। অটোরিকশা চিরিঙ্গা-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এসময় গুরুতর আহত হন গোলাম রহমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জব্বার বলেন, দুর্ঘটনার খবর স্থানীয়দের থেকে জানলেও নিহত পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি, মরদেহও না জানিয়ে নিয়ে গেছে। এরপরও বিষয়টি তারা গুরুত্বসহকারে দেখছেন। তবে, কেউ অভিযোগ করলে পরবর্তী আইনগত করণীয় নির্ধারণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ