শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দ্রুতগামী বাসের ধাক্কায় অবসর প্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুর ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার সিএন্ডবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া স্কুল শিক্ষক আকরাম আলী(৬৫) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগর গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ৩টার দিকে একটি মোটরসাইকেল যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজের দিক থেকে আসার সময় ইটাগাছা সিএন্ডবি মোড়ে পৌছালে বিপরীতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তা পড়ে মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করতে পারলেও চালকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ