শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

মেঘনায় ডুবো চরে ধাক্কা লেগে লঞ্চে ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনায় পতিত হন। তাৎক্ষণিক টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ১৫০ যাত্রীকে উদ্ধার করে।

বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে হাতিয়া থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বদনার চর সংলগ্ন ডুবো চরের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

কোস্টগার্ড ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে এমভি ফারহান-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে লঞ্চটি মেঘনা নদীর মাঝেরচর এলাকায় পৌঁছলে নতুন ডুবো চরের সঙ্গে ধাক্কা খেয়ে তলায় ফাটল ধরে যায়। কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার শুনে তাদের নিরাপদে উদ্ধার করে হাতিয়ার তমরুদ্দি এবং মনপুরায় নামিয়ে দেয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ