শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বারবাজার মাছ বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল খালেক উপজেলার বাদেডিহি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে মাছ বাজার এলাকায় এসেছিলেন বৃদ্ধ আব্দুল খালেক। ট্রেন লাইন পাওয়ার সময় ট্রেনে কাঁটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বারবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার আরিফুর রহমান জানান, সকাল সাড়ে ৯ টার দিকে বারবাজার মাছ বাজার এলাকায় ট্রেন লাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ