শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাসেল ইসলাম সোনারায় ইউনিয়নের বড়গাছা ঘোনপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে।

এদিকে এ ঘটনায় প্রায় একঘন্টা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নীলফামারীর সদরে কচুয়া চৌরঙ্গী বাজারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার হংসরাজ বালিকা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক ডোমার থেকে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস সুমন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী রাসেল।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এছাড়াও বাসটি দ্রুত গতিতে চলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস রেখে চালক ও হেলপার পালিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ