শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

স্বস্তি নেই মাছের বাজারে, বেড়েছে দাম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে সামুদ্রিক মাছের পর এবার আকাশচুম্বি পর্যায়ে পৌঁছেছে মিঠা পানির মাছের দাম।

মঙ্গলবার ( ৪ জুলাই ২০২৩) সকালে বাহার ছড়া বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহে ২০০ থেকে ২৭০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি রুই মাছ এখন বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

পাশাপাশি কেজিতে ১০ টাকা বেড়ে তেলাপিয়া ২০০ থেকে ২৪০ টাকায়। পাঙ্গাস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা থেকে ১৮০ টাকায়।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় বেড়েছে মাছের চাহিদা । যার কারণে বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতারা অভিযোগ তুলে বলেন, প্রশাসনের কোন নজরদারি না থাকায় ব্যবসায়ীরা একচেটিয়াভাবে দাম বাড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ