শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফিফা আসিয়ান কাপ - মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক নরসিংদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দেলোয়ার (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ঠা জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম দেলোয়ার সে ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ইটাখোলা এলাকায় মানসিক ভারসাম্যহীন দেলোয়ারকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর ২৫০শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ