শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী
advertisement
সারাদেশ

নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ দুই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশুরা হল-উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয় সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো.আরিফের মেয়ে বিবি আয়েশা (২২ মাস)।

চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। ওই তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের মরেদহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ