মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার লায়ন্স ক্লাব অব ঢাকা প্রটেস্টিং ভয়েসের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন
advertisement
সারাদেশ

স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিক উদয় পোদ্দারের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছে বিবাহিত এক নারী। বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করবে এমন হুমকি দিচ্ছে ওই নারী।

উপজেলার পৌরসভার সুবর্ণসাড়া হিন্দুপাড়া গ্রামের উত্তম পোদ্দারের বাড়িতে আগের স্বামীকে তালক দিয়ে প্রেমিক উদয়কে বিয়ে করার আশায় রোববার থেকে অনশন করছে ওই নারী।

অনশন করা ওই নারী গণমাধ্যমকে জানান, উদয়ের সাথে আমার গত ৩ বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলছে। সম্পর্ক গভীর হয় পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে উদয় আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং আগের স্বামীকে তালাক দিতে বাধ্য করে। আমার সংসার ভেঙ্গে দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার নিকট থেকে নগদ ৬ লাখ টাকা ও সোনার গহনা নিয়েছে। অর্থ ও যৌবন উৎসর্গ করার পর থেকে উদয় আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এ জন্য রোববার দুপুরে উদয়ের বাড়িতে চলে এসেছি। নগদ ১০ লাখ টাকা ১০ ভরি স্বর্ণের গহনা যৌতুক দিলে ছেলের সাথে বিয়ে দিবে বলে চাপ দিচ্ছে উদয়ের বাবা উত্তম পোদ্দার। আমি তাদের দাবী পূরণ করতে না পারলে আমার সঙ্গে উদয়ের বিয়ে দিবে না। বিয়ে না হলে এ বাড়িতেই আমি আত্মহত্যা করবো।

যৌতুকের অভিযোগ অস্বীকার করে উদয়ের বাবা বলেন, গতকাল রোববার দুপুর পর মেয়েটি বাড়িতে এসে আমার ছেলে উদয়কে বিয়ে করার প্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে রাতে থানা থেকে পুলিশ এসে সামাজিকভাবে মিমাংসা করার কথা বলে চলে যান। আমি সে ব্যবস্থায়ই করছিলাম। মেয়েটি কথাবার্তায় এখন সেটা করা সম্ভব হচ্ছে না। এতে আমাদের যা হবার তাই হবে।

এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত ওসি মোঃ আহসানুজ্জামান জানায়, সূবর্ণসাড়ায় এমন ঘটনার সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। ছেলে ও মেয়ের পরিবারের মৌখিক জবানবন্দি নিয়েছি। উদয়ের বাবা উত্তম পোদ্দার মেয়ের অভিভাবকদের সাথে কথা বলে সামাজিকভাবে সমস্যার সমাধান করবেন এমনটাই আমাদের বলেছেন। তা না করলে অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ