শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু
advertisement
সারাদেশ

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি: ফেনীর দাগনভূঁঞায় উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার মেহেদী হাসান (২৪) ও আবুল আল রবিন (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলার মাইজদি আঞ্চলিক সড়কের দাগনভূঁঞার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের মো. বাহার উদ্দিনের ছেলে এবং আবুল আল রবিন একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ