মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার লায়ন্স ক্লাব অব ঢাকা প্রটেস্টিং ভয়েসের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে রাস্তা ভাঙনের ফলে চরম দুর্ভোগে এলাকাবাসী

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সোনার মদিনা স্পিনিং মিল এর বৃষ্টির পানি অপসারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নবনির্মিত গ্রামীণ পাকা রাস্তাটি ভাঙনের অভিযোগ উঠেছে স্থানীয়দের। নবনির্মিত গ্রামীণ পাকা রাস্তা ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও মহিলা মানুষ সহ এলাকাবাসীর।

সোমবার ( ৩ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর পুর্বপাড়া সোনার মদিনা স্পিনিং মিল এর বৃষ্টির পানি নিষ্কাশনের নালার ব্যবস্থা না থাকায় রমজানের দোকান হতে মোস্তাফিজুর ফকিরের বাড়ি পর্যন্ত নবনির্মিত গ্রামীণ পাকা রাস্তার দিকে পানি গড়ানোর কারণে রাস্তাটি ভেঙে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

রাস্তাটি ভেঙে যাওয়ার কারনে এলাকাবাসীর যাতায়াত সমস্যা হয়েছে, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কুটিরচর ভদ্রঘাট, মেঘায় ভদ্রঘাট ও চৈরগাঁতী ভদ্রঘাট ৩ টি গ্রামের মানুষদের। জানাগেছে, প্রতিদিন যাতায়াত করে প্রায় ৪-৫ হাজার মানুষ। যাতায়াতের বিকল্প রাস্তা না থাকায় ভাঙা রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে প্রতিদিনই, ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এর আগেও রাস্তাটি ভাঙনের ফলে স্থানীয় যুবসমাজের নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করেছিল। আগের মতোই এবারও একই ভাবে রাস্তা ভেঙে গেছে।

দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি পেতে স্থানীয়রা যাতায়াতের জন্য অস্থায়ী পাইপ লাইন স্থাপন ও কিছুটা মাটি ভরাট করে চলাচল করছে।

স্থানীয়রা সোনার মদিনা স্পিনিং মিল বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমাদের রাস্তা ভালো রাখতে এদিক দিয়ে পানি গড়াতে দিবো না। মিল কর্তৃপক্ষ পানি সে কীভাবে নিষ্কাশন করবে সেটা তারাই ব্যবস্থা নিবে। যদিও কালভার্ট বা ব্রীজ নির্মাণ করা হয় তখন আমাদের বাড়ি, ঘড় তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাড়াবে। কারন পানি বের হওয়ার মতো জায়গা নেই। আমাদের যাতায়াত খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে বৃদ্ধ মানুষ, কোমলমতি শিক্ষার্থীরা যেতে পারছে না। অনেকে পার হতে গিয়ে পিচলে পরে দুর্ঘটনা ঘটেছে। সর্বোপরি মিলস্ কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে দাবি ভবিষ্যতে রাস্তা না ভাঙে চলাচল সমস্যা না হয় সেই ব্যবস্থা গ্রহন করা হোক।

সোনার মদিনা স্পিনিং মিল এর ম্যানেজিং ডিরেক্টর মো: আল-আমিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এবিষটি আপনাকে পরে ফোন দিয়ে জানাচ্ছি। এরপরে ফোন ব্যাক করে নাই।

ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর মো: ইয়াকুব বলেন, সোনার মদিনা স্পিনিং মিল এর পানি রাস্তার দিক দিয়ে গড়ানো বন্ধ করে দিতে হবে। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য আমি সোনার মদিনা স্পিনিং মিল কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তারা যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে।

ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক খাঁন বলেন, স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে সোনার মদিনা স্পিনিং মিল এর পানি গড়ানোর কারণে রাস্তাটি ভেঙে গেছে। বৃষ্টির কারনে আমি বের হতে পারি নাই। এলাকাবাসীর যাতায়াত সমস্যা হচ্ছে আমি জনপ্রতিনিধি হিসেবে যথাযথ ব্যবস্থা নিবো।

সর্বশেষ পাওয়া সংবাদ