শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘ সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী
advertisement
সারাদেশ

দ.আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীরা নোয়াখালীর কবিরহাট উপজেলার প্রবাসী এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত রিগান ইসলাম (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে।

গতকাল সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই ফাহিম মাহমুদ জানান, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তার বড় ভাই। এরপর ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকা চলে যান। সোমবার রাতে দোকানের মালামাল ক্রয় করে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওঁত পেতে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারটির খোঁজ খবর নেওয়া হয়েছে। নিহতের পরিবার তার মরদেহ আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ