শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশিক এলাহী(২৩) নামে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালী ১৮নং ক্যাম্পের এইচ/৫৯ ব্লক থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উখিয়ার ১১ নম্বর ক্যাম্পের সি/৭ ব্লকের শহিদুল হকের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা অবস্থাতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যা মনে হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে সেটা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য বের করতে পুলিশ কাজ করছে।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকান্ডে ক্যাম্পে বসবাসকারী সাধারণ রোহিঙ্গারা ভয়ভীতিতে আছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ