শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় আত্মসমর্পণকারী জলদস্যুরা পেলেন র‌্যাবের ঈদ উপহার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনের আত্মসমর্পণকারী ১৫ জলদস্যুদের হাতে ঈদসামগ্রী তুলে দিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বনদস্যুদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, পোলাওয়ের চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিশমিশ, জিরা, মসলা, পেঁয়াজ, আলু, বাদামসহ বিভিন্ন উপহার সামগ্রী।

ঈদুল আজহার আগমুহুর্তে র‌্যাবের পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আত্মসমর্পনকৃত দস্যুরা।

image-66

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আত্নসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।

সরকারের পক্ষ থেকে আত্নসমর্পণকারী সকল জলদস্যু-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিস্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ