শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে সৌদি প্রবাসীর মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: এমনটাই স্বপ্ন বুনে ছিল! এইতো মাত্র ক’দিন পর জুলাইয়ের ১ তারিখে দেশে ফেরার কথা ছিলো। দেশে ফিরে ৭ জুলাই বিয়ের পিঁড়িতেও বসার কথা ছিলো। কিন্তু তা আর হলো না।

শনিবার (২৪ জুন) সকালে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন সৌদি আরব প্রবাসী আলিম উদ্দিন (২৮)।
তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও এলাকার আলমাছ আলীর ছেলে।

শনিবার রাতে আলিম ‘স্ট্রোক’ করে ঘুমের মধ্যে মারা গেছে বলে নিশ্চিত করেন আলিমের বাবা আলমাছ আলী।

তিনি জানান, প্রায় চারবছর আগে পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদিতে পাড়ি জমায় আলিম। জুলাইয়ের ১ তারিখ সে দেশে ফিরে ৭ জুলাই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। কিন্তু তা আর হলো না। শনিবার সকালে আলিম ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়।

এদিকে আলিম উদ্দিনের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। চারিদিকে কান্নার শব্দ পরিবেশ ভাড়ী হয়ে উঠেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ