শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ডেমরায় ক্রেনের তার ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর ডেমরায় থানার নয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাফর মিয়া (৫০), মিজান মিয়া (৩২) ও মোস্তফা (৪০)।

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুব্রত পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নয়াপাড়া নূর মসজিদ এলাকায় নির্মাণাধীন ভবনে মিস্কার মেশিন (রুপস) ওপরে তোলার সময় তা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় নিচে শ্রমিকরা কাজ করছিলেন। ছিঁড়ে পড়া রুপস তাদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন:

ভাঙ্গায় অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

পাচারকারীর লুঙ্গির ভাজে মিললো ৭০ লাখ টাকার ১১টি স্বর্ণের বার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ