শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল জব্দ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ প্রায় ১ কোটি ১৭ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৬ শত ৯৬ পিছ চায়না দুয়ারী জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাস স্ট্যান এলাকায় ৪ জন জাল ব্যবসায়ী রোঘু বর্মণ, জীবন বর্মণ, দীলিপ বর্মণ ও রাম প্রসাদ বর্মণ এর ১০টি গুদাম ঘরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রতি পিছ ৬ হাজার টাকা মূল্যের এ জাল আটক করা হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্মিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোছাঃ খাদিজা খাতুন , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাস স্ট্যান এলাকায় ৪ জন জাল ব্যবসায়ীর শ্যামলীপাড়া, কাওয়াক ও শ্রীকোলার ১০ টি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ এ জাল আটক করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্মিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন বলেন গুদাম ঘরগুলো থেকে আটক জালের সংখ্যা ১ হাজার ৬ শত ৯৬ পিছ। যার প্রতি পিছ দুয়ারি জালের মূল্য ৬ হাজার টাকা বলে জানা যায়।,

▐ সর্বশেষ পাওয়া সংবাদ