শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মনোহরদীতে প্রাইভেটকারের চাপায় ব্যবসায়ী নিহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রাইভেটকারের চাপায় কাজল মিয়া (৫০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) ভোরে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত.মান্নানের ছেলে। তিনি চালাকচর বাজারের কাপড় ব্যবসায়ী।

নিহতের প্রতিবেশী মো. নয়ন মিয়া জানান, ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোরে নরসিংদীর শেখেরচরের বাবুর হাট থেকে কাপড় কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চালাকচর বাসস্ট্যান্ডে যায়। এসময় চালাকচর বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন কাজল মিয়া। হঠাৎ একটি প্রাইভেটকার কাজলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন বলেন, অজ্ঞাতনামা প্রাইভেটকারের ধাক্কায় কাজল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ