শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান রিয়াজ (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বুধবার বিকেল ৫টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে একই দিন দুপুরে জীবননগর উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান রিয়াজ দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি উথলী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে দর্শনা থেকে খালার বাড়ি জীবননগর উপজেলার কাঁশিপুর গ্রামে যাচ্ছিলেন রিয়াজ। এসময় তিনি সন্তোষপুর বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।

ওসি আরও জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ