শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে মৎস ঘেরে কাজ করার সময় বজ্রপাতে আব্দুর রউফ নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত দিনমজুর আব্দুর রউফ (৪২) বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত. শেখ আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম জানান, পুটিমারী বিলে রফিকুল ইসলাম সরদারের মৎস্য ঘেরে কাজ করছিলেন সাতজন শ্রমিক। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত ঘটে। এ সময় আব্দুর রউফের হাতে থাকা কোদাল ছিন্নভিন্ন হয়ে যায়। শরীরের কিছু অংশ পুড়ে ঘটনাস্থলে নিহত হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতের এ ঘটনাটি ঘটেছে। তিনজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। আব্দুর রউফ ঘটনাস্থলেই মারা গেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ