শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

উজানের ঢলে মনু-ধলাই নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ বৃষ্টিপাত অব্যাহত থাকলে ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী।

গত রোববার (১৮ জুন) বিকেলে কমলগঞ্জের ধলাই নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উজান থেকে নেমে আসা ঢলের পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কমলগঞ্জে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাকিব হোসেন ধলাই নদীর পানিবৃদ্ধির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, শনিবার রাত পর্যন্ত ভানুগাছ রেলওয়ে সেতু এলাকায় পরিমাপ করে দেখা গেছে, নদীর পানি বিপৎসীমার পাঁচ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, ইসলামপুর, মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, কমলগঞ্জ পৌরসভা, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নের ওপর দিয়ে দীর্ঘ ৫৭ কিলোমিটার প্রবাহিত হয়ে ধলাই মিলিত হয়েছে মনু নদীর সঙ্গে। এর মাঝে অসংখ্য স্থানে আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হওয়ায় এসব ইউনিয়নের ৮ থেকে ১০ স্থানে প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ আছে।

তবে পানি উন্নয়ন বোর্ডের সার্বক্ষণিক নজরদারি আছে বলে দাবি করে সাকিব বলেন, ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকলে ধলাই নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করতে পারে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, ধলাই নদীতে পানি বাড়লেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ হওয়ায় আপাতত বাঁধ ঝুঁকিমুক্ত আছে। তারপরও উপজেলা প্রশাসন ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দিকে সার্বক্ষণিক নজরদারি করছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল প্রতিবেদককে বলেন, সোমবার বিকেল ৪টার পরিমাপ অনুযায়ী মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার পাঁচ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) দুই নদীতেই পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, মনু ও ধলাইয়ের উজান এলাকা ভারতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এতে মৌলভীবাজারে বন্যার আশঙ্কা রয়েছে। কুশিয়ারা নদীতেও পানি বাড়ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ