শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় হাজিরা দিতে এসে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় হাজিরা দিতে এসে সিরাজগঞ্জে আদালতের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আব্দুর রাজ্জাক রনি (২৬) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গুরুতর অবস্থায় ওই পুলিশ সদস্যকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।রোববার (১৮ জুন) দুপুরে সিরাজগঞ্জের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে ঘটনাটি ঘটে।আহত পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাক কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের (১ মার্চ,) তিথি আক্তার বন্যা বাদী হয়ে তার স্বামী পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। আজ সেই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন উভয় পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপস মীমাংসার চেষ্টা করেন। প্রথম পর্যায়ে আব্দুর রাজ্জাক রনি সংসার করার জন্য রাজি হন। পরে তিনি বলেন, সংসার করবেন না। এসময় বিচারক আইনজীবীদের সঙ্গে কথা বলে আপস মীমাংসা জন্য ৩০ মিনিট সময় দেন। পরে ফের ডাকা হলে আসামি বলেন,আমি সংসার করবো না। আমাকে জেল দেন, ফাঁসি দেন।, এ কথা শুনে আবারও মীমাংসা জন্য সময় দেন বিচারক। তৃতীয়বার যখন ডাকা হয়, তখন ওই পুলিশ সদস্য তিন তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের (ভারপ্রাপ্ত পিপি) অ্যাডভোকেট জাহিদা সুলতানা বিথি বলেন, বিচারক আপস মীমাংসার কথা বলেন। মামলার বাদী তিথি আক্তার বন্যা রাজি হলেও আসামি রাজি হননি। এক পর্যায়ে তিনি এজলাস থেকে বেরিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক. ডা. রোকন উদ্দিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। আহত ওই ব্যক্তি বড় কোনো আঘাত পাননি।, দুই এক দিনের মধ্যেই বাড়িতে চলে যেতে পারবেন তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ